স্ট্রিম ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সোমবার রাতে সংঘর্ষের জেরে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দুই সংগঠন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে দর্শনার্থী ও সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে অতিথি বা দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এদিকে বিকেল ৪টায় আবু সাঈদ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রংপুর মহানগর ছাত্রদল। অন্যদিকে ছাত্রশিবির জানিয়েছে, বিকেল ৫টা ৪০ মিনিটে লালবাগ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে একই স্থানে সমাবেশ করবে তারা।
একই স্থানে দুই সংগঠনের কর্মসূচির ঘোষণার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় আবু সাইদ চত্বর ও বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে। আবেদনে বলা হয়, সোমবার রাতের সংঘর্ষে ৫ জন গুরুতরসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। একই স্থানে ফের কর্মসূচি থাকায় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘এখন ক্যাম্পাসের পরিবেশ শান্ত। বিকেলে শিবির-ছাত্রদলের বিক্ষোভের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নেবে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে অতিথি বা দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।’
রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তবে ১৪৪ ধারা জারি করা হয়নি।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় বেরোবিতে ছাত্রশিবিরের ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে টানানো কয়েকটি ছবি অপসারণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ few সেকেন্ড আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২১ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
৩২ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে