স্ট্রিম প্রতিবেদক

জুলাই স্মৃতি জাদুঘরে প্রয়োজনীয় অনুষঙ্গ, প্রদর্শনী ও গবেষণা সুবিধা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ স্মৃতি ও গবেষণাকেন্দ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। জাদুঘরটি উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন। গণঅভ্যুত্থানের সবচেয়ে স্মৃতিবিজড়িত দিনটিকেই এজন্য বেছে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৫ সালের জানুয়ারিতে জমি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হয়। পাশাপাশি জাদুঘর পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন, বিধিমালা প্রণয়ন, অধ্যাদেশ সংশোধন ও গেজেট প্রকাশসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে।
তিনি বলেন, এই জাদুঘরকে শুধু একটি স্থাপনা নয়, বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস জানতে পারবে। তবে জাদুঘর উদ্বোধনের সঙ্গে সঙ্গে সব ধরনের সুযোগ-সুবিধা একযোগে চালু করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে প্রয়োজনীয় অনুষঙ্গ, প্রদর্শনী ও গবেষণা সুবিধা যুক্ত করে পূর্ণাঙ্গ স্মৃতি ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করা হবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়েও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। এ ছাড়া বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি কনসার্টের আয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে