স্ট্রিম প্রতিবেদক

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সহিংসতার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সহসভাপতি রাইসুল ইসলামসহ কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ছাত্রশিবির কর্তৃক ঢাকা আলিয়া মাদ্রাসার হলে নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। শিক্ষাঙ্গনে হামলা, সন্ত্রাস, দখলদারিত্ব ও অস্ত্রের মহড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির শীর্ষ নেতারা বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডে যে সহিংসতা দেখা যাচ্ছে, তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করছে। ভিন্নমতকে যুক্তি ও আদর্শের মাধ্যমে মোকাবিলা না করে পেশিশক্তি প্রদর্শনের পথ বেছে নেওয়া ছাত্ররাজনীতির নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নিরাপদ ও মতপ্রকাশের উন্মুক্ত ক্যাম্পাস আশা করেছিল। তবে ছাত্রলীগের বিগত দিনের আধিপত্যবাদী ও সহিংস আচরণের পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক।
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন স্বাক্ষরিত বিবৃতিতে পেশিশক্তির মাধ্যমে ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপচেষ্টা বন্ধের পাশাপাশি সব হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের ‘যতদিন জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’– এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
২১ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রদলের সশস্ত্র হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়।
২৯ মিনিট আগে
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের হামলায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রদলকে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি উল্লেখ করে দলটি বলেছে, এমন সন্ত্রাসী হামলা দেখে দেশবাসী হতবাক।
১ ঘণ্টা আগে
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা নিউজ প্রচার করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৮ ঘণ্টা আগে