স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর বনানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডা. আহমদ হোসেন অফিস শেষে বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুই-তিনজন যুবক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিঠে ও ডান হাতে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করেন।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানান, আহত ডা. আহমদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
হাসপাতালের টেন্ডারসংক্রান্ত বিরোধের জেরে হামলা চালানো হয়েছে কি না—এমন প্রশ্নে ডিসি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
ডা. আহমদ হোসেনের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তাঁকে অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ‘স্ট্রিম’কে জানান, ঘটনার পর থেকেই বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হামলাকারীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে কথা বলে বিস্তারিত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে