স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৪ জুলাই) রাতে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।
ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী। মিরপুর ১৩ নম্বর এলাকায় বসবাস করতেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালের প্রয়াত শাহজাহান বেপারীর ছেলে।
আহত দুজন হলেন- যুবদলের আরেক কর্মী মনির হোসেন (৩২) ও স্থানীয় কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত এগারোটার দিকে মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজন মারা যান। দুজন চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ইউসুফের বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

.png)

দেশের সংকটাপন্ন বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, সুরক্ষা এবং এ বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলতে একটি ‘ওয়াইল্ডলাইফ কমিশন’ গঠন করেছে সরকার।
১০ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিন বছর তিন মাস দায়িত্ব পালনের পর ‘গুরুতর শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ালেন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে খুব কম রাষ্ট্রপতিই তা পূর্ণ করতে পেরেছেন।
১১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ মেনে তারা পদ শূন্য হওয়ার নির্ধারিত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে।
১১ ঘণ্টা আগে
বিএনপির সরকার বিনিয়োগনির্ভর অর্থনীতিতে জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
১২ ঘণ্টা আগে