
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুরে প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এই কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এর আগে আজ মানবপ্রাচীর ও সমাবেশে শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও অধ্যক্ষ আবদুল হালিমসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।
অধ্যক্ষ আবদুল হালিম বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। ভূমি অধিগ্রহণেও কোনো বাস্তব প্রতিবন্ধকতা নেই। ভৌগোলিক অবস্থান, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী হওয়ায় এই এলাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া শাজাহানপুরের জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখন ভূমি অধিগ্রহণে জটিলতার কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচারের দাবি জানান।
বক্তারা বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসার, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তারা আরও বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ৩ ডিসেম্বর ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছে। কিন্তু গত ছয় মাসেও ওই আবেদন নিষ্পত্তি হয়নি।
কর্মসূচিতে বক্তারা দাবি করেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদনও করেছেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তারা দাবি করেন।
দুপুর ১২টার দিকে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপনের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা অবরোধ প্রত্যাহার করেন।
এদিকে মহাসড়ক অবরোধ করায় চরম বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। বাসে থাকা ঢাকাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, তাকে বিকেল চারটার মধ্যেই সচিবালয়ে যেতে হবে জরুরি কাজে। এভাবে মহাসড়ক অবরোধ করে আন্দোলন মোটেও কাম্য নয়।
গাইবান্ধাগামী মাইক্রোবাসে থাকা যাত্রী রবিউল হাসান বলেন, তিনি জরুরি কাজে গাইবান্ধার সাঘাটায় যাবেন, অথচ দেড় ঘণ্টা ধরে রাস্তা বন্ধ। দাবি আদায়ের অনেক পথ রয়েছে, জনভোগান্তি তৈরি করে দাবি আদায়ের এই কর্মসূচি পরিবর্তন করা দরকার।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে