স্ট্রিম সংবাদদাতা

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালপুরের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭) এবং বাবুল হোসেন (৩৫)।
আহতদের মধ্যে ইজিবাইকচালক রাব্বি (২২), যাত্রী মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।

লেবানন ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিন জেলার জিবদিন এলাকায় তাদের আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
৬ ঘণ্টা আগে
মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
৮ ঘণ্টা আগে
আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
৮ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
৮ ঘণ্টা আগে