ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে এসআরবি, রাজধানীতে নিরাপত্তা জোরদার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) লোগো। ছবি: সংগৃহীত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) লোগো। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের পরিচয় নিশ্চিতের জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব আলম চৌধুরী স্ট্রিমকে এ কথা বলেন। তিনি জানান, ‘রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হচ্ছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালীসহ ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় একজন আহত হন।

পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরাই এসব ঘটনা ঘটাচ্ছে।

এদিকে এ ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও তল্লাশী বাড়ানো হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২০০ চেকপোস্ট বসানো হয়েছে। ফ্লাইওভার বা উড়াল সেতুর ওঠা-নামার জায়গায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম বাড়নো হয়েছে। আমরা সতর্ক আছি। যারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার মতো ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত