জুলাই শহীদদের গণকবরে জাদুঘর মহাপরিচালক এহসান মাহমুদের শ্রদ্ধা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি শহীদদের গণকবরে শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে জুলাই জাদুঘরের একটি প্রতিনিধি দল ছিল। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সবাই কিছু সময় নীরবতা পালন করেন এবং অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় চব্বিশের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সকল শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও আদর্শকে ধরে রাখার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জুলাই জাদুঘরের মহাপরিচালক।
তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত এই গণহত্যা এদেশের ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরতম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় পতনোম্মুখ স্বৈরাচারী শাসক গণহত্যার নির্মম সত্য গোপন করতে লাশ গুম করার মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছিল।
জাদুঘরের চলমান সংগ্রহ ও গবেষণা কার্যক্রমের মধ্য দিয়ে এই বর্বরোচিত ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
.png)






