প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭
মেহেদী আহমেদ। ছবি: সংগৃহীত
মেহেদী আহমেদ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে সিলেট নগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকার নিজ বাসা থেকে মেহেদী আহমেদ (২১) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মেহেদী দীর্ঘদিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় পোস্ট করে আসছিল। সম্প্রতি সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিলে তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে স্ট্রিমকে বলেন, নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে মেহেদী একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া সিলেট নগরীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত