মালিবাগে ককটেল বিস্ফোরণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ককটেল। ফাইল ছবি
ককটেল। ফাইল ছবি

রাজধানীর মালিবাগে রেলগেট-সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ওই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম৷

আমিরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘জুমার নামের পর ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়৷ এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি৷ আমরা জানার চেষ্টা করছি৷’

উল্লেখ্য, গতবছরের ২৫ ডিসেম্বর রাজধানীর রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে সিয়াম নামের একজন নিহত হন। এলাকার দিলু রোডসংলগ্ন নিউ ইস্কাটন রোডে ঘটনা ঘটে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত