স্ট্রিম সংবাদদাতা

খুলনার তেরখাদায় একটি বিলে ধান কাটা কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এই সংঘর্ষ হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম অনুসারী এবং স্থানীয় মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের এই সংঘর্ষ হয়। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই আজ দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে বলে জানিয়েছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানিয়েছেন।
সংঘর্ষে নিহত নাম নুর আলম শেখ (৫৬) সাইফুল অনুসারী ছিলেন। তিনি তেরখাদা উপজেলার বাসিন্দা ইকরাম শেখের ছেলে। আহতরা হলেন হিজবুল্লাহ সোহেল রানা (৪০), মুসা শেখ (৩০), মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন (৩০)। তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মধুপুরের উত্তরপাড়া বিলে ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ও উপজেলা বিএনপির সাবেক নেতা শহিদুলের ধানখেত আছে। শনিবার সকাল সাতটার দিকে ধান কাটতে বিলে যাচ্ছিলেন সাইফুলের লোকজন। মাঠে পৌঁছানোর আগেই শহিদুলের লোজনের সঙ্গে তাঁদের প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
ওসি শহিদুল্লাহ বলেন, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে নূর আলম শেখ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সংঘর্ষে বিষয়ে জানতে বিএনপি নেতা শহিদুল ইসলাম ও সাইফুল মোড়লের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তাঁরা রিসিভ না করা তাদের মন্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এটি রাজনৈতিক সহিংসতা নয় দাবি করে তিনি বলেন, তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষ দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তেরখাদায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে