স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলার কেন্দ্রবিন্দুতে থাকা ‘লিটলম্যাগ চত্বর’ এবার চিরচেনা রূপ হারিয়েছে। প্রথাবিরোধী লেখা আর নতুন চিন্তার এই প্রাঙ্গণে এবার দর্শনার্থীর অভাব স্পষ্ট। একদিকে আয়োজকদের অব্যবস্থাপনা, অন্যদিকে পবিত্র রমজান মাসের প্রভাবে চত্বরটি এখনো জমে ওঠেনি। স্টলগুলোতে সব বই না আসা এবং বসার সুষ্ঠু পরিবেশের অভাব নিয়ে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। তবে এই পরিস্থিতির মধ্যেও কেউ কেউ প্রকৃত পাঠকের দেখা পাচ্ছেন বলে মনে করছেন।
লিটলম্যাগ চত্বরের প্রতিবেশী একটি স্টলের কর্মী বিশাল প্যারেরা জানান, এবারই তাঁরা প্রথম মেলায় অংশ নিয়েছেন। তিনি বলেন, “মেলায় এমনিতে লোকজন কম, আর এই চত্বরে লোকসমাগম আরও কম। তবে আশা করছি সামনের দিনগুলোতে ভিড় বাড়বে।”
চত্বরের ভেতরের দিকে থাকা ‘সাম্প্রতিক’ স্টলের কর্মী আশিকুল ইসলাম শাওন মেলার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “দর্শনার্থীর উপস্থিতি হাতে গোনা, যা রীতিমতো হতাশাজনক। এখনো সব বই স্টলে আসেনি এবং লেখকদেরও তেমন আনাগোনা নেই। সব মিলিয়ে এখানকার ব্যবস্থাপনা ভালো না।”

তবে ‘লেখমালা’ পত্রিকার সম্পাদক মামুন মোস্তফা পরিস্থিতির একটি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনে লোকজন একেবারেই আসছে না। আগে মেলায় প্রচুর মানুষ এলেও বই বিক্রি হতো না। তবে এখন যাঁরা আসছেন, তাঁরা অন্তত বই কিনছেন। প্রকৃত পাঠকের আনাগোনা বাড়াটা স্বস্তির বিষয়।” তবে আয়োজনে আরও বৈচিত্র্য থাকলে পাঠকদের আকৃষ্ট করা সহজ হতো বলে তিনি মনে করেন।
রমজান মাসের প্রভাব নিয়ে ‘নিসর্গ’ স্টলের বিক্রয়কর্মী শৈবাল নূর বলেন, “গতবারের তুলনায় মেলার পরিস্থিতির অবনতি হয়েছে। রোজার কারণেই মূলত মানুষের সমাগম কম।” তিনি আরও জানান, লিটলম্যাগ মূলত নির্দিষ্ট শ্রেণির পাঠক এবং কবি-লেখকরা পড়েন, তাই ভিড় এমনিতেই কিছুটা কম থাকে। তবে এখানকার বসার ও পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে তাঁর অভিযোগ রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে