প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের চেষ্টা: মহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড
স্ট্রিম প্রতিবেদকঢাকা

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে প্রবেশের চেষ্টায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিকে আদালতে হাজির করেন। এ সময় তিনি সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খামারবাড়ি মোড়ে যান চলাচলের জন্য বন্ধ রাখা একটি লেনে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করেন মহিবুল্লাহ।
কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে বাধা দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চান বলে জানান। পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে তেজগাঁও থানায় নিয়ে যান।
এ ঘটনায় পরে মহিবুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
.png)






-7410ee-256x144.webp)