পাবনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
পাবনা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৬
পাবনার আটঘরিয়ায় নিহত ওয়ার্ড বিএনপি নেতা আদম আলী। স্ট্রিম গ্রাফিকস
পাবনার আটঘরিয়ায় নিহত ওয়ার্ড বিএনপি নেতা আদম আলী। স্ট্রিম গ্রাফিকস

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। তিনি আলোচিত ‘তামা হত্যা ও ধর্ষণ’ মামলার প্রধান আসামি ছিলেন।

আদম আলী উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদন্ত হাট থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত