স্ট্রিম ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন মক্কায়, ১৪ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা গেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইতিমধ্যে হাজিরা ফিরতি পথের ফ্লাইটে দেশে ফিরেছেন।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে জানা যায়, প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইট পরিচালিত হয়। শেষ ফ্লাইটটি গিয়েছিল গত ১ জুন।
এ বছর হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস যুক্ত ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৩টি ফিরতি ফ্লাইটে পরিবহন করেছে ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস ৭১টি ফ্লাইটে পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফ্লাইটে পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে। সব মিলিয়ে ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ করতে গিয়েছেন এসব ফ্লাইটে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।
হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গতকাল রোববার (৬ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ ৮৭ শতাংশ ফ্লাইটে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৭৩ হাজার ৪৯৩ জন। হজের প্রথম ফিরতি ফ্লাইটে গত ১০ জুন দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি।
এখন পর্যন্ত সরকারি মাধ্যমে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ৮১৪ জন দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩২ হাজার ৩৬২ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৬৮৩ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি হাজি।
১০ জুন চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। আগামী বৃহস্পতিবার ১০ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট আসবে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৪ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে