স্ট্রিম প্রতিবেদক

চলতি ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন। জরিমানা এড়াতে আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে সবাইকে ই-রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার (৪ মার্চ) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এনবিআর জানিয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে ২,৫১,৭৮৪ জন; সেপ্টেম্বরে ৩,০১,৩০২ জন; অক্টোবরে ৪,৫৪,০৭৬ জন; নভেম্বরে ১০,৪০,৪৭২ জন এবং ডিসেম্বরে ৯,৭৮,১৯৮ জন ই-রিটার্ন দাখিল করেছেন। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে ৬,৫৫,৩৬৩ জন; ফেব্রুয়ারিতে ২,৯৪,৯৮৭ জন এবং মার্চের প্রথম ৪ দিনে ৩৬,৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন। এর মধ্যে:
এছাড়া সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯,৩৬৩ জন পুরুষ এবং ১১,০৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, তাঁরা [email protected] ঠিকানায় পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা পাঠিয়ে আবেদন করতে পারবেন। ফিরতি ই-মেইলে ওটিপি (OTP) এবং রেজিস্ট্রেশন লিংক সংগ্রহ করে তাঁরা সহজেই অনলাইনে ই-রিটার্ন দিতে পারছেন। এছাড়া করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
এনবিআর জানিয়েছে, কোনো কাগজপত্র বা দলিল আপলোড ছাড়াই করদাতারা ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে আয়কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ প্রিন্ট নিতে পারছেন। রিটার্নে ভুল হলে ১৮০ দিনের মধ্যে সংশোধনের সুযোগ রয়েছে। এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় এনবিআরের কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) ফোন করে তাৎক্ষণিক সমাধান পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়েবসাইটের (www.etaxnbr.gov.bd) eTax Service অপশন এবং সারা দেশের কর অঞ্চলগুলোতে স্থাপিত হেল্প-ডেস্ক থেকে অফিস চলাকালে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। জরিমানা এড়াতে এনবিআর ইতোমধ্যে করদাতাদের এসএমএস পাঠানো শুরু করেছে এবং ৩১ মার্চের মধ্যে সবাইকে রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় এ বিষয়ে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানের বদলে গণপরিবহন ব্যবহারের জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৫ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন পলাতক আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
১৪ মিনিট আগে
টেন্ডার বাণিজ্য, ঘুষ গ্রহণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘মুজিব কিল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে