
রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৩ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গোপন তথ্যে তেজগাঁও কলেজ মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়। বর্তমানে তারা তেজগাঁও থানা হেফাজতে আছেন।
তিনি আরও জানান, পুলিশের সন্দেহ- আটকরা উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিষয়টি পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কর্মকর্তারা যাচাই-বাছাই করছেন।

উগ্রবাদী কর্মকাণ্ডে নজরদারি রাখা পুলিশের একটি গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে স্ট্রিমকে জানান, আটক যুবকেরা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সমন্বয় রেখে দেশে নতুন করে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন। তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে বিভিন্ন জায়গায় নিজেদের কার্যক্রম চালিয়েছে। দীর্ঘদিন তাদের গতিবিধির ওপর নজর রেখেছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা।
.png)





-847c68-256x144.webp)
-77f6ab-256x144.webp)