স্ট্রিম প্রতিবেদক

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তা মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন আয়োজন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই তার প্রধান কাজ। মো. ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর এফবিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হককে এ পদে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসককে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, কোম্পানি আইন-১৯৯৪ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রশাসক তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
এফবিসিসিআই সূত্রে জানা যায়, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনটির নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের পর সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করবে প্রশাসন।

.png)

ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
৪ ঘণ্টা আগেচলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জুলাইয়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ, যা জুনে ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে ৯ দশমিক ১৭ শতাংশ।
৫ ঘণ্টা আগে
একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের কেউই ব্যাংকে ফেরার আবেদন করেননি। ফলে তাদের নিয়ন্ত্রণে ব্যাংক যাওয়ার পথ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।
১১ আগস্ট ২০২৬
বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আগামী অর্থবছরের জন্য ১০০ কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে।
১০ আগস্ট ২০২৬