স্ট্রিম প্রতিবেদক
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আখতার হোসেন এই ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
আখতার হোসেন বলেন, জুলাই মাসকে কেন্দ্র করে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে সোমবার সাভারে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হওয়ার ঠিক আগে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়নি।
ক্ষোভ প্রকাশ করে আখতার হোসেন বলেন, ‘আমরা যখনই জুলাইয়ের চেতনাকে কেন্দ্র করে কোনো আন্দোলন, সংগ্রাম বা কর্মসূচি ঘোষণা করি, তখনই একটি নির্দিষ্ট মহল নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় মেতে ওঠে।’
তিনি বলেন, ‘অন্ধকারের মধ্যেই বক্তব্য চলাকালে সমাবেশস্থলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতারা।’
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিরোধী দলের সাংবিধানিকভাবে সভা-সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংসদে ব্যাখ্যা দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের পক্ষে জবাব দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সাভারের ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

সাতক্ষীরার কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনের ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে মারধরে ওই ঝালমুড়ি বিক্রেতা নারী নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
২০ জেলায় গত বছরের তুলনায় গড়ে মামলার সংখ্যা কমেছে ৬২ দশমিক ২ শতাংশ। এই উদ্যোগ আরও কার্যকর করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
৭ মিনিট আগে
আগামী বছর সরকারি ও বেসরকারি মাধ্যমে হজের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ বছর হজ যাত্রীদের বিমানভাড়াও কমানো হয়েছে। আগের বছর থেকে ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে এই ভাড়া এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসে প্রাণহানি হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এই ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
১ ঘণ্টা আগে