স্ট্রিম প্রতিবেদক

ভারী বৃষ্টিতে গত দুই দিন ধরে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা ও দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমানের প্রশ্নের জবাবে এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, ‘এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সমস্যা থেকে মানুষকে বের করে আনার।’
প্রধানমন্ত্রী জানান, গতকাল থেকে তিনি নিজেও বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছেন, অতিবর্ষণে চট্টগ্রাম শহরের বড় অংশ তলিয়ে যাওয়ায় নগরবাসী কী পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি বলেন, এই সমস্যা শুধু চট্টগ্রামের নয়, সারাদেশেই ছড়িয়ে আছে। এর সঙ্গে অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এমন অনেকগুলো বিষয় আছে, যে কারণে একটু বৃষ্টিতেই পানি আটকে যাচ্ছে; জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এটি অনেকদিনের সমস্যা।
শহরাঞ্চলে সমস্যার বিষয়ে তারেক রহমান বলেন, নগরীর ভেতরের লেক, ড্রেন, বড় নালা ও খালগুলোতে বিভিন্ন জিনিস ফেলা হচ্ছে। অসচেতনভাবে প্লাস্টিক বোতল ও পলিথিন ফেলায় খাল-বিলের পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য সরকার বিভিন্ন জায়গায় খাল খনন করছে; ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করছে।
কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। এর মধ্যে গত সোমবার ও মঙ্গলবার কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও দোকানপাটে। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে খালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা, দীর্ঘসূত্রতায় প্রকল্প শেষ না হওয়া, অর্থ ছাড়ে দেরি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে