স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে একদিনে ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৩৫টি। রোববার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৭২, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ১৪৪, গুলশানে ৪৭ ও উত্তরায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা শাখা (ডিবি) ৭ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে প্রায় ৩০ কেজি গাঁজা, ২২৫টি ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন, ৪৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড গুলি, ইলেকট্রিক শক দেওয়ার ১টি যন্ত্র, ১টি চাকু, ১টি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

.png)

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসাসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন।
১ ঘণ্টা আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর সিহাব নামের এক কিশোরের মরদেহ শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালের দিকে উপজেলার জাগীর ইউনিয়নের ধলেশ্বরী সেতুর পাশের খেলার মাঠের শহীদ মিনারে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তিনি মাতারবাড়ীতে পৌঁছান। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে