স্ট্রিম সংবাদদাতা

গাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তারিক রিফাত (৫০) মারা গেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) বিকাল চারটার দিকে কারাগারে নেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান। গাইবান্ধা জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা শিশির ঘোষ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তারিক রিফাতের মৃত্যু হয়।’
তারিক রিফাত জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে। তিনি রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ-সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।
গোবিন্দগঞ্জ থানা জানিয়েছে, এর আগে ১৭ নভেম্বর (সোমবার) কারাগার থেকে জামিনে মুক্তি পান তারিক রিফাত। তবে সেদিন রাতেই তাঁকে আবার গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ পুলিশ। এ সময় অসুস্থতার কারণে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার (২২ নভেম্বর) বিকেলে তাঁকে থানায় আনা হয়। আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, সম্প্রতি তারিক রিফাতের হৃদ্যন্ত্রে রিং পরানো হয়েছিল। তিনি শারীরিকভাবে অসুস্থও ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তারিক রিফাতের গ্রেপ্তার প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে