স্ট্রিম প্রতিবেদক

আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।
রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
শিশির মনির জানান, উভয় পক্ষই এই ক্ষতিপূরণের বিষয়ে একমত হয়েছে এবং ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ আগে যেসব সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিল, সেগুলোও বহাল থাকবে।
গত ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে তদারকি ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে কয়েক ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত কার্যকর ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘স্বাস্থ্য আন্দোলন’। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা দাবি করে, ছয় নবজাতকের মৃত্যু কোনো আকস্মিক দুর্ঘটনা নয়; বরং সুস্পষ্ট অব্যবস্থাপনা, পেশাগত গাফিলতি এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বহীনতারই ফল।
স্বাস্থ্য আন্দোলন দ্রুত তদন্ত সম্পন্ন ও প্রতিবেদন প্রকাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাগত জানালেও রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত দায়ীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা, রোগীর অধিকার রক্ষায় শক্তিশালী স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি-বেসরকারি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার জন্য নিয়মিত ও স্বাধীন অডিট ব্যবস্থা চালু এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা।
বিবৃতিতে আরও বলা হয়, রোগীর জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না এবং এই ঘটনার বিচার ও স্বাস্থ্য খাতে স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এই বিবৃতিতে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, নারীপক্ষের সামিয়া আরেফিন এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্সের সৈয়দ মাহবুবুল আলম।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে