স্ট্রিম প্রতিবেদক

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার (১৫ জুন) সংসদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাজেট ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ এবং ব্যাংক খাতে লুটপাটের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ অপচয় ও পাচার হয়েছে, তা দিয়ে দেশে কমপক্ষে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া শ্বেতপত্রে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির প্রণীত ওই প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে দেশ থেকে প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা, ক্ষেত্রবিশেষে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
তিনি আরও বলেন, আর্থিক খাতের সুশাসনের অভাব, রাজনৈতিক প্রভাব এবং জবাবদিহিতার সংকট দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। বিগত সরকারের আমলে অর্থনৈতিক খাতে যে অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, সেগুলোর আইনি সুরাহা প্রয়োজন। একই সঙ্গে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকার উদ্যোগ নেবে। তবে এ কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সালাউদ্দিন আহমেদ জানান, অর্থপাচার ও আর্থিক খাতের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের অর্থনীতির টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। এ কারণেই দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে