স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে হাম শনাক্তের জন্য প্রয়োজনীয় আধুনিক ল্যাব সুবিধা থাকা সত্ত্বেও কেবল অনুমোদন ও কিটের অভাবে পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এর ফলে রোগ নির্ণয়ে বিলম্ব হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) বায়োসেফটি লেভেল-৩ মানের পরীক্ষাগার রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, এই ল্যাবেই হাম শনাক্ত করা সম্ভব। তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় এখন পর্যন্ত কার্যক্রম শুরু করা যায়নি। বর্তমানে চট্টগ্রাম ও আশপাশের এলাকার নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে, যার ফল পেতে সময় লাগছে প্রায় এক সপ্তাহ। এতে জরুরি চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে।
বিআইটিআইডি সূত্র জানায়, গত মার্চের শেষ দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে অনুমতি এবং কিটের জন্য আবেদন করা হলেও এখনো সাড়া মেলেনি। ভারপ্রাপ্ত পরিচালক ইফতেখার আহমেদ জানান, বিআইটিআইডিতে প্রতিদিন অন্তত ১০০টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। অনুমতি পেলে অল্প সময়ের মধ্যে পরীক্ষা চালু করা সম্ভব হবে, যা রোগ শনাক্তের সময় কমিয়ে চিকিৎসা সহজ করবে।
এদিকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে; বিশেষ করে টিকার বাইরে থাকা শিশুরা উচ্চ ঝুঁকিতে রয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বিআইটিআইডিতে সব প্রস্তুতি থাকলেও ঢাকার ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) অধীন ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস-রুবেলা ল্যাবরেটরি (এনপিএমএল) থেকে অনুমতি প্রয়োজন। বিভাগীয় পর্যায় থেকে এ বিষয়ে চেষ্টা চলছে। চট্টগ্রামে পরীক্ষা চালু হলে পুরো বিভাগের রোগীরা দ্রুত সুফল পাবেন এবং দিনে দিনেই ফল পাওয়া সম্ভব হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বী জানান, দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অনুমতি ও কিট পাওয়া মাত্রই চট্টগ্রামে স্থানীয়ভাবে হাম পরীক্ষা শুরু হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে