স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে নানা অনিয়মের অভিযোগে কর্মরত সবাইকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে দালালের মাধ্যমে সরকারি কাজ করানো, দাপ্তরিক দায়িত্বে অবহেলা ও সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে সেখানে কর্মরত চারজনকে বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে বর্তমান জেলা প্রশাসক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করছেন। এর ধারাবাহিকতায় আজ সোমবার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান তিনি।
সেবাগ্রহীতা ও প্রশাসনের কর্মকর্তা জানান, পরিদর্শনের দিয়ে সরকারি দাপ্তরিক কাজ অফিসের বাইরের লোকজন ও দালালের মাধ্যমে করানো সত্যতা পান জেলা প্রশাসক। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়ার অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মানুষের অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখ্যা চাইলে তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্রও দেখাতে পারেননি। এমনকি নামজারির সফ্টওয়্যারও প্রদর্শন করতে পারেননি। এসব কারণেই সেখানে দায়িত্বে থাকা সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন প্রমুখ।
এদিকে, কাশিমপুর ভূমি অফিসে পরিদর্শন ও বরখাস্তের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে তথ্য ছড়িয়ে পড়ে। তবে ওই দাবি সত্য নয় বলে নিশ্চিত করে জেলা প্রশাসন সূত্র।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
২ ঘণ্টা আগে