স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
আজ মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, ‘আদালত যেভাবে নির্দেশ দেবেন, আমরা সেভাবেই ব্যবস্থা নেব। আদালত যদি নতুন করে নির্বাচন করতে বলেন, তবে তাই হবে। অথবা দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণার নির্দেশনা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই প্রকৃত নির্দেশনা সম্পর্কে বলা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ রায় বা ‘অ্যাডভান্স কপি’ যদি আদালত আমাদের পাঠান, তবে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা এই মামলায় পক্ষভুক্ত নই, তাই স্বপ্রণোদিত হয়ে রায় সংগ্রহ করব না। মামলা সংশ্লিষ্ট পক্ষগুলো অথবা আদালত রায়ের অনুলিপি দিলে আমরা তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে আসলাম চৌধুরী বিজয়ী হয়েছিলেন। তবে আইনি জটিলতার কারণে এই আসনের ফলাফল তখন সরকারিভাবে গেজেট আকারে প্রকাশিত হয়নি। গত ১৫ জুন মামলার শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে