স্ট্রিম প্রতিবেদক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্মুক্ত, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার (৭ জুলাই) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘রিথিংকিং ইউএন লিডারশিপ ইন আ ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড: আ বাংলাদেশ-সেন্টারড পার্সপেক্টিভ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, পরবর্তী জাতিসংঘ মহাসচিবের মধ্যে সততা, স্বাধীনতা, পেশাগত উৎকর্ষ, কূটনৈতিক দক্ষতা এবং নৈতিক কর্তৃত্ব থাকতে হবে।
নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদের ভোটের জন্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, বর্তমান এক প্রার্থী সুপারিশের প্রক্রিয়া পর্যাপ্ত বাছাই বা সূক্ষ্ম পর্যালোচনার সুযোগ দেয় না।
সভাপতির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, আসন্ন জাতিসংঘ মহাসচিব নির্বাচন কেবল একজন ব্যক্তিকে বেছে নেওয়া নয়, বরং স্বচ্ছ ও মেধাভিত্তিক নির্বাচন, শক্তিশালী জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতার মাধ্যমে জাতিসংঘকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার সুযোগ।
মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট আফরিন মাহবুব উল্লেখ করেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের দ্বারা উচ্চমাত্রায় নিয়ন্ত্রিত। এ পর্যন্ত কোনো নারী জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পাননি উল্লেখ করে তিনি বলেন, কেবল প্রতীকী প্রতিনিধিত্ব স্বয়ংক্রিয়ভাবে কার্যকর প্রভাবে রূপান্তরিত হয় না, এর জন্য প্রকৃত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার সংযোগ থাকতে হবে।
‘ওয়ান ফর এইট বিলিয়ন’ ক্যাম্পেইনের উপদেষ্টা বেন ডোনাল্ডসন সতর্ক করেন, জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে পর্দার আড়ালের চুক্তি সামগ্রিক স্বচ্ছতাকে দুর্বল করে দেয়।
আলোচনা পর্বে বক্তারা জলবায়ু পরিবর্তন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলায় মহাসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে একত্রিত করতে সাধারণ পরিষদের ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. আমেনা মহসিন, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির তাসলিমা আখতার লিমা, বাংলাদেশ পরিষদের ফওজিয়া মোসলেম।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
৭ ঘণ্টা আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।