বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় কারগারে থাকা আজমিরীগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি রিক্ত করিমকে জামিন করানোর জন্য চেষ্টা করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। এ নিয়ে পৌর যুবদল নেতা ফখরুল ইসলামের সঙ্গে বিরোধ থেকে সংঘর্ষ হয়।
স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার জামিন নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল ও যুবদলের দুই নেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। তবে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানায়, সোমবার সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালতে এক ছাত্রলীগ নেতার জামিন নিয়ে পৌর যুবদল নেতা ফখরুল ইসলামের সঙ্গে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মারুফকে মারধর করেন ফখরুল। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফখরুলের বিরুদ্ধে পৌর সদরে মিছিল করে মারুফের পক্ষের কয়েকজন। এতে উভয়পক্ষের লোকজন প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া হয়, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হওয়া সংঘর্ষ টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আজমিরীগঞ্জ পৌর সভাপতি রিক্ত করিম বর্তমানে কারাগারে আছেন। তবে ‘আর্থিক সুবিধা’ নিয়ে তাঁর জামিন করানোর জন্য চেষ্টা করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ। এ নিয়ে দুই পক্ষের বিরোধ তৈরি হয়।
পৌর যুবদল নেতা ফখরুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিক্ত করিমের জামিনের জন্য মামলার বাদী ইবজল মিয়াকে সোমবার জোর করে আদালতে নিয়ে যাচ্ছিলেন মারুফ আহমেদ। এ সময় আমি তাঁকে বাধা দিই। এর জেরে তাঁর লোকজন আমার বিরুদ্ধে মিছিল বের করে। তখন আমরা পাল্টা মিছিল বের করলে সংঘর্ষ হয়।’
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ বলেন, ‘চৌকি আদালতে ফকরুল আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় সন্ধ্যায় ফকরুলের বিরুদ্ধে আজমিরীগঞ্জ সদরে আমি একটি মিছিল বের করি। এ সময় ফকরুল ও তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়।’
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘সোমবার এক আসামির জামিন নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা থেকে সন্ধ্যায় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’
আজমিরীগঞ্জ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিকে জামিন করানোর চেষ্টাকে কেন্দ্র করে যুবদল নেতা ফকরুল ইসলাম ও ছাত্রদল নেতা মারুফ আহমেদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। কেন তাঁরা সংঘর্ষে জড়িয়েছেন, বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৫ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৫ ঘণ্টা আগে