স্ট্রিম প্রতিবেদক

শ্রমখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও পাকিস্তান। এ সময় বিদেশে কর্মসংস্থান ও দক্ষতার উন্নয়নে বিভিন্ন প্রতিকূলতা নিরসনে যৌথ উদ্যোগের প্রতিও জোর দিয়েছে দুই পক্ষ।
বাংলাদেশের সময় গতকাল বুধবার (১৫ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় ষষ্ঠ ওআইসি শ্রম মন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনের ফাঁকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের শ্রমমন্ত্রী ফয়সাল আইয়ুব খোখরের দ্বিপাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ শীর্ষক স্লোগান নিয়ে এ সম্মেলনে অংশ নিয়েছেন ওআইসির সদস্য দেশগুলোর শ্রমমন্ত্রীরা। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির সদস্যরাও অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যে পর্যটন, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ এবং সংস্কৃতির বিষয়ে পরস্পর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন শ্রম উপদেষ্টা।
পাকিস্তানের শ্রমমন্ত্রী দুই দেশের মধ্যে নিয়মিত শ্রম বিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময় এবং শ্রম অভিবাসন ব্যবস্থা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে শ্রম খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারে উভয় দেশ একমত হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে