স্ট্রিম প্রতিবেদক

গবেষণা ও শিক্ষাগত অংশীদারত্ব বৃদ্ধি এবং বৈশ্বিক র্যাংকিং অবস্থান জোরদার করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান সফর করেছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধিদলে ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকীসহ দেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক প্রতিনিধিরা।
বৃহস্পতিবার রাবিপ্রবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ থেকে ২৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়ান প্রফেশনাল অপরচুনিটি (এপিও) এগ্রিমেন্ট: পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটরস স্টাডি ট্যুর টু অস্ট্রেলিয়া’ শীর্ষক এই সফরে রাবিপ্রবির প্রতিনিধি হিসেবে আরও অংশ নেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক নিখিল চাকমা এবং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা। সফর শেষে গত ২৭ জুন প্রতিনিধিদ লটি দেশে ফিরে আসে।
গত ২৬ জুন সিডনির একটি হোটেলে সফরের সমাপনী অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতার জন্য ১০টি ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণের অঙ্গীকার করা হয়। ক্ষেত্রগুলো হলো—গবেষণা ও উদ্ভাবন, সুশাসনের চর্চা, সুযোগ-সুবিধা ও অর্থায়ন, মানবসম্পদ, প্রযুক্তি ও সরঞ্জামের প্রাপ্যতা, শিক্ষার্থীকল্যাণ ও সেবা, শিক্ষাদানের সর্বোত্তম পদ্ধতি, শিক্ষাগত অংশীদারত্ব (বিনিময় কর্মসূচি ও নেটওয়ার্কিং), সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি এবং গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান যোগ্যতা বৃদ্ধি।
এই কর্মপরিকল্পনার আওতায় গ্রিফিথ বিশ্ববিদ্যালয় ও কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের (সিএসআইআরও) সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যৌথ ডিগ্রি প্রোগ্রাম চালু, নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীদারত্ব, মৎস্য শিল্পের উন্নয়ন, পানি ও স্যানিটেশন, পুষ্টি ও স্বাস্থ্য এবং প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা ও জীবিকা নিশ্চিতকরণে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
১৩ দিনের এই সফরে বাংলাদেশের আটটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ মোট ১৬ সদস্যের প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন, ডেকিন ইউনিভার্সিটি, মোনাস ইউনিভার্সিটি, গ্রিফিথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ), ইউনিভার্সিটি অব উলংগং এবং চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ কর্মকর্তা, ডিন ও গবেষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
রাবিপ্রবি উপাচার্য জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এই শিক্ষাসফর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা রাখবে। এটি রাবিপ্রবিতে গবেষণা, উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
উপাচার্য এ ধরনের আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) এবং অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের।
৩৬ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
৩ ঘণ্টা আগে