স্ট্রিম প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম স্ট্রিমকে জানান, তিনি যেহেতু পলাতক সেনা কর্মকর্তা ছিলেন, তাই আমরা তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। ওই হত্যায় সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন বলে অভিযোগ।
মামলার নথি অনুযায়ী, সার্কিট হাউসে মেজর মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাঁকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। এ ছাড়া চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে তিনি প্রথম রাষ্ট্রপতিকে হত্যার কথা জানান।
ওই হত্যাকাণ্ডের পর মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। মঞ্জুর পরে নিহত হন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যান।
ডিবি সূত্র জানিয়েছে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তিনি ছদ্মনাম ব্যবহার করে দেশের ভেতর আসা-যাওয়া করতেন। ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তারে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের অমীমাংসিত অধ্যায়ে নতুন অগ্রগতি এল।

.png)

রাজশাহীতে ৪ লক্ষাধিক কৃষকের জন্য বরাদ্দ টিএসপি সার মাথা প্রতি মাত্র আড়াই কেজি করে পড়ছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বিএফএ রাজশাহী জেলা ইউনিট। রোববার নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরে সার ডিলারদের এই সংগঠন।
৪ মিনিট আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। সবমিলে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ২ হাজার ৪০২ ডেঙ্গু রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
১৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে বকেয়া ৯০২ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) সংসদে নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
২৯ মিনিট আগে
পরিচ্ছন্নতা নিয়ে বাকবিতণ্ডার জেরে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থী ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন। আহত নারী দর্শনার্থী বাদি হয়ে থানায় মামলা করেছেন।
১ ঘণ্টা আগে