ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার ডিএমপির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২১: ২৩
ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি। ফাইল ছবি
ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি। ফাইল ছবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের অপারেশনাল কার্যক্রমে মোতায়েন করা হয়েছে। তারা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমপূর্ণ জায়গায় ডিএমপির বিশেষায়িত কৌশলগত ইউনিট সোয়াট, বোমা নিষ্ক্রীয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এসব এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

এছাড়া সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন নিয়াজ মেহেদী। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিমও মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‌্যালি ঘিরে অতিরিক্ত অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে। একইসঙ্গে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত