স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে সদ্য ঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে ‘একতরফা’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিক্ষোভ করছে নেতাকর্মীরা। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি দুটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করেন দলের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল। এতে দলের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে মামলার আসামি, ব্যাংক খেলাপি, মাদক কারবারে জড়িত ব্যক্তিদের কমিটিতে রাখার অভিযোগ তোলা হয়।
এর আগে ১৬ আগস্ট ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আর্থিক লেনদেনের মাধ্যমে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা কমিটির নতু আহ্বায়ক মো. জিয়াউল হক সেন্টু সরদার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে বিএনপিতে আসা ব্যক্তি। বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা নেই। এছাড়া সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন নিজ দলের নেতা হত্যা মামলায় ২২ বছর সাজাভোগ করেছেন।
অপরদিকে পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ২০১৮ সালে ডিএমপির হাতে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া সদস্যসচিব ইমরুল কায়েস সুমন চেক জালিয়াতি মামলায় আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। দলের গণতন্ত্র অনুসারে তারা নেতৃত্বে আসতে পারেন না বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে উত্তেজিত নেতাকর্মীরা।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ‘সর্বোচ্চ যোগ্য ও ত্যাগীদের নিয়েই ঈশ্বরদীর দুটি কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ তুলছেন, তারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিভিন্ন সময় নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান স্বপন ও সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

.png)

সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১৩ মিনিট আগে
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পাওনা বেতন দেওয়ার কথা বলে এক নারী শ্রমিককে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর শ্রমিক নেতা শফিউল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
২২ মিনিট আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৩০ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে