সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২১: ৪০
সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি দপ্তর ও সংস্থাকে সমন্বিত উদ্যোগ নিতে বলা হয়েছে। ছবি: সংগৃহীত
সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি দপ্তর ও সংস্থাকে সমন্বিত উদ্যোগ নিতে বলা হয়েছে। ছবি: সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পৃথক দুটি পর্যালোচনা সভায় এ তাগিদ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের এবং দুপুর ১২টায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট বিভাগ দুটির অধীন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার সম্প্রসারণ, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত