স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগরে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রায় ২ হাজার ২৫০ কেজি শামুক-ঝিনুক জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে বনবিভাগ শ্যামনগর থানা-পুলিশ।
সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা শামুক-ঝিনুক কক্সবাজারে পাচারের জন্য কুরিয়ার সার্ভিসে বুকিং করা হয়েছিল বলে জানিয়েছেন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক। এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান।
এসিএফ জানান, শ্যামনগর উপজেলার মো. হানজালা নামে একব্যক্তি কক্সবাজারে নুর আলম নামে আরেকজনের কাছে পার্সেল পাঠানোর ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা।
ফজলুল হক জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে এসব শামুক-ঝিনুক দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অন্য পণ্যের আড়ালে শামুকগুলো প্যাকেটজাত করে পাঠায় পাচারকারীরা।
অভিযান প্রসঙ্গে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দ শামুক-ঝিনুকের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া শামুকগুলো বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
২ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)