অপ্রতিম হত্যার ঘটনায় মামলা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি: মায়ের ফেসবুক থেকে নেওয়া
সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়েক শাহরিয়ার অপ্রতিম। ছবি: মায়ের ফেসবুক থেকে নেওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলাটি দায়ের করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি রকিবুল ইসলাম জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

এদিকে রোববার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা হয়। বেলা ১১টায় গন্ধমতীতে দ্বিতীয় জানাজা শেষে সোয়া ১১টায় তার দাফন হয়।

শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিমের মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় তাদের বাড়ি।

অপ্রতিম খুনের ঘটনায় সিসিটিভি সূত্র ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মোট তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন– তুহিন, আনাস ও ফাহিম। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করার কথা জানায় পুলিশ।

পরিদর্শক মফিজ উদ্দিন বলেন, তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যার পর অন্য দুজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১২টার পর সংবাদ সম্মেলনে তদন্তের বিস্তারিত জানানো হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত