
ডোবায় ভাসছে ট্যাবলেট, ক্যাপসুলসহ নানা ধরনের ওষুধ। প্যাকেটে স্পষ্ট লেখা, সরকারি সরবরাহ। তবে মেয়াদ শেষ।
জামালপুরের ইসলামপুর উপজেলার ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেখা যায় এমন দৃশ্য।
সেখানে ভিড় জমানো স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মাঝে মধ্যে আসেন। তবে রোগীদের সরকারি ওষুধ তেমন একটা দেওয়া হয় না। ওষুধের কথা বললে, সরকারি বরাদ্দ নেই জানিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এখন ওষুধ জমাতে জমাতে মেয়াদ শেষ হওয়ায় ডোবায় ফেলা হয়েছে।
ধনতলা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন, ‘ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেল কেমনে? ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হতো?’
ধনতলা কমিউনিটি স্বাস্থ্য সহকারী মো. মিস্টার জানান, ‘এই সপ্তাহে আমি অতিরিক্ত দায়িত্বে এসেছি। ক্লিনিকে আরও দুজন দায়িত্বে রয়েছেন। এই ওষুধের বিষয়ে কিছু জানি না। হয়ত মেয়াদ শেষ হওয়ায় ফেলে দেওয়া হয়েছে।’
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের জানান, ‘এই বিষয়ে কিছু জানি না। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।’
.png)
-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশালের বেতাগী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান।
৮ মিনিট আগে-c3433c-256x144.webp)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রীকে (১৩) যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার জামজামি ইউনিয়নের বেগুয়ারখালি চরপাড়া গ্রামের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
দেশের সবাই নির্বিঘ্নে ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করছে জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কাজে জড়িতদের তথ্য পাওয়া মাত্রই আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে
২ ঘণ্টা আগে