স্ট্রিম সংবাদদাতা

রংপুর মহানগরীতে রাকিব (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বৈরাগীপাড়ার মাছুয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে তাতিপাড়া এলাকার মুমিন (৪২) ও তাঁর সহযোগীরা রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, নিহতের ঘাড়ে গভীর জখম রয়েছে। রাকিবের সঙ্গে মুমিনের আগে থেকেই বিরোধ ছিল এবং এ নিয়ে মামলাও রয়েছে। মাদক ব্যবসা না কি ব্যক্তিগত শত্রুতা—কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের বাবা আব্দুস সামাদ অভিযোগ করেন, গত বছরের ১৪ নভেম্বরও মুমিন তাঁর ছেলেকে হত্যার উদ্দেশ্যে জখম করেছিল। তখন মামলা করলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে রাকিবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে