
কেউ দলের মনোনয়নে নির্বাচিত হওয়ার পরে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত হন, তবে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের আইনি ও যৌক্তিক ভিত্তি রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)– এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট দল বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করলে, কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।
সামাজিক মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার জেরে ‘নৈতিক স্খলনের’ দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার (২২ জুলাই) দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সংসদ সদস্যের পদ থাকবে কিনা, তা নিয়ে তৈরি হওয়া আইনি প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান স্ট্রিমকে বলেন, ‘যে দলের মনোনীত প্রার্থী হিসেবে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে যদি তাঁকে বহিষ্কার করা হয়– বিশেষ করে নৈতিক স্খলনের কারণে। তবে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কথা। তিনি যেহেতু দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন, তাই দল থেকে বহিষ্কারের অর্থ হলো তিনি তাঁর প্রার্থিতার বৈধতা হারিয়েছেন।’
অতীতে আবদুল লতিফ সিদ্দিকী বা ডা. মুরাদ হাসানের মতো ব্যক্তিদের ক্ষেত্রে দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও সংসদ সদস্য পদ না হারানোর উদাহরণের বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, যদি অতীতে এমনটি হয়ে থাকে, সেটি ছিল প্রশ্নবিদ্ধ। তৎকালীন নির্বাচন কমিশন হয়তো তাদের যথাযথ ভূমিকা পালন করেনি। তবে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেই ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই বলে তিনি মনে করেন।
সংসদ সদস্য পদ বাতিলের প্রক্রিয়ার বিষয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট দলকেই (জামায়াত) প্রধান উদ্যোগ নিতে হবে। দল যখন তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানাবে, তখন কমিশন সেই তথ্যের ভিত্তিতে সদস্য পদ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি উল্লেখ করেন, নৈতিক স্খলন এবং দল থেকে বহিষ্কার– এই দুটি বিষয় যখন একত্রিত হয়, তখন সংসদ সদস্য পদ বহাল থাকার কোনো যৌক্তিক সুযোগ থাকে না।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
১ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৪ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে