স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের (৭৫) গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর সন্তানদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রবীণদের সুরক্ষায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘কেয়ারগিভার’ বা সেবাকর্মী নিয়োগের নির্দেশনাও চাওয়া হয়েছে এই জনস্বার্থমূলক আবেদনে।
বুধবার (৩ জুন) অ্যাডভোকেট মো. শরীফ সরকারের পক্ষে জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।
রিট আবেদনে বলা হয়েছে, গত ৩১ মে মিরপুর-১১-এর পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নূরজাহান বেগমের পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, উদ্ধারের অন্তত সাত-আট দিন আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ফ্ল্যাটটি অত্যন্ত অস্বাস্থ্যকর, আবর্জনায় পূর্ণ ও দুর্গন্ধযুক্ত অবস্থায় পাওয়া যায়। মর্মান্তিক বিষয় হলো, নিহত বৃদ্ধার এক মেয়ে একই ফ্ল্যাটের পাশের কক্ষে বসবাস করলেও তিনি মায়ের মৃত্যুর খবর পুলিশকে জানাননি।
নূরজাহান বেগমের চার সন্তানের মধ্যে বড় ছেলে সরকারের একজন যুগ্ম সচিব, মেজ ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং ছোট ছেলে কানাডায় বসবাস করেন। রিটকারীর দাবি, প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সন্তানরা তাঁদের মায়ের চিকিৎসা ও যত্নে চরম অবহেলা করেছেন, যা আইনে 'গ্রস নেগ্লিজেন্স ম্যানস্লটার' বা অবহেলাজনিত মৃত্যু ঘটানোর শামিল। ওই বৃদ্ধাকে পর্যাপ্ত খাবার, ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তাঁকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে আটকে রাখা হয়ে থাকতে পারে বলেও রিটে সন্দেহ প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ৩, ৫ ও ৯ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
রিটে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেবাকর্মী নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হাইকোর্টের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশকে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) সাত দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের আরজি জানানো হয়েছে।
এতে স্বরাষ্ট্র, আইন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।
রিটকারীর আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী জানান, আগামী সোমবার বিচারপতি ফাতেমা নজিবের আদালতে রিট আবেদনটির শুনানি হতে পারে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে