স্ট্রিম সংবাদদাতা

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন।
আজ মঙ্গলবার তিনি যোগদান করেছেন। এর আগে সোমবার (১৮ মে) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীর সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব রবিউল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ অনুযায়ী বগুড়া সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করবেন এম আর ইসলাম স্বাধীন। করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসকের দায়িত্বে থাকবেন।
গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১৪ মে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
নতুন এ সিটি করপোরেশনের সীমানা—উত্তরে বগুড়া সদরের ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশবিশেষ এবং ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন; দক্ষিণে শাজাহানপুরের ১ নম্বর আশেকপুর ইউনিয়ন, ২ নম্বর মাদলা ইউনিয়ন ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন; পূর্বে বগুড়া সদরের ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন, ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন এবং শাজাহানপুরের ২ নম্বর মাদলা ইউনিয়ন; পশ্চিমে বগুড়া সদরের ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন।
বগুড়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এম আর ইসলাম স্বাধীন। তিনি জেলা ছাত্রদলের একাধিকবারের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা বিএনপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
প্রশাসক করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এম আর ইসলাম স্বাধীন। সঠিকভাবে দায়িত্ব পালন করতে দোয়াও চেয়েছেন।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ মিনিট আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে