কওমি শিক্ষার্থীদের আপত্তির পর বিকল্প ভেন্যুতে কনসার্ট, দর্শকদের ঢল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫২
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্টে দর্শকদের ঢল। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্টে দর্শকদের ঢল। ছবি: সংগৃহীত

কওমি শিক্ষার্থীদের আপত্তির পর বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে গান পরিবেশন করেন ব্যান্ড ‘হাইওয়ে’ ও স্থানীয় শিল্পীরা। কনসার্ট ঘিরে ক্যাম্পাসে দর্শকদের ঢল নামে।

এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বৈঠক হয়। সেখানে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘অশ্লীলতা’ না থাকার শর্তও দেওয়া হয়।

সোমবার দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাসে অধ্যক্ষ এ কে এম ওবায়দুল হকের সভাপতিত্বে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি জহিরুল হক প্রমুখ। নবীনবরণ ও আলোচনা সভা শেষে দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত