স্ট্রিম প্রতিবেদক

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। আজ বুধবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাহসান ২০২১ সালে বাংলাদেশে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে প্রথম নিযুক্ত হন। এরপর থেকে তিনি সংস্থাটির হয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার কাজে সহায়তা করে আসছেন।
শরণার্থীদের দুর্দশা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ও ইতিবাচক পরিবর্তন আনতে আজ থেকে তাঁর দায়িত্ব নবায়ন করা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন, যাদের বেশির ভাগ কক্সবাজার জেলার ৩৩টি ঘনবসতিপূর্ণ ক্যাম্পে বসবাস করছেন। এটি বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী ক্যাম্প। রোহিঙ্গাদের অনেকে প্রায় ৯ বছর ধরে এসব ক্যাম্পে বসবাস করছেন, যেখানে তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা, জীবিকা এবং দীর্ঘমেয়াদি সুযোগের প্রবেশাধিকার সীমিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ইউএনএইচসিআরের কাজে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন। তিনি শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন, শরণার্থী সম্প্রদায়ের সাথে যুক্ত হয়েছেন এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
৫ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৬ ঘণ্টা আগে