
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও বিষয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি ঘটনার খোঁজখবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের চলমান সংবিধান-রাজনৈতিক ব্যবস্থায় যিনি ক্ষমতায় যাবেন, তিনিই শেখ হাসিনায় পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৫ মিনিট আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন রুদ্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নির্বাচিত এই কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন রিমা আক্তার। ১১ সদস্যের আহ্বায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
৬ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে আগামীকাল শনিবার লংমার্চ কর্মসূচি শুরু করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচিকে সফল করতে সরকারের কাছে প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় জোটের নেতারা। একসঙ্গে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি না করতে হুঁশিয়ারিও দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
০৩ সেপ্টেম্বর ২০২৬