স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের দাবি জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম দাবি করেন, গণঅভ্যুত্থানের পরও দেশে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। মাদক, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখলের মতো সমস্যাগুলো এখনো অব্যাহত রয়েছে। এসব পরিবর্তন আনতে হলে সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এনসিপিকে ক্ষমতায় আসতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

.png)

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন।
২ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২ ঘণ্টা আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়’ ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
২ ঘণ্টা আগে