স্ট্রিম প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর তেজগাঁও পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃষ্টি ও চাহিদার তুলনায় বেশি সরবরাহের কারণে গরুর দাম অনেকটাই কমে গেছে। ছাগলের চাহিদা বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।
জামালপুর থেকে হাটে গরু নিয়ে আসা মোহাম্মদ রাজু বলেন, ‘গরুতে শুধু লোকসান হচ্ছে। যে গরুর দাম ১ লাখ ২০ হাজার হওয়ার কথা, সেটির দাম ক্রেতারা বলছেন ৮০ হাজার টাকা। চারটি গরু এনেছিলাম, তার মধ্যে দুইটা বিক্রি করেছি।’
কুষ্টিয়া থেকে আসা আকাশ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সব গরুর দামই কমে গেছে। যে গরু কিনেছি দুই লাখ টাকা দিয়ে, হাটে সেটার দাম বলছে দেড় লাখ টাকা। এত লোকসান দিয়ে কীভাবে বিক্রি করি?’
ফরিদপুরের ভাঙ্গা থেকে ট্রাকে করে গরু নিয়ে এসেছেন চালক শাওন। তিনি বলেন, আটটি গরু নিয়ে এসেছিলাম, কিন্তু মাত্র একটি বিক্রি হয়েছে। এখন বাকিগুলার কী হবে, জানি না। ব্যাপারীর তো মাথায় হাত।’

হাটের এক চায়ের দোকানদার জানান, অর্ধেক গরু এখনও বিক্রি হয় নাই। এবার অনেক গরু এসেছে। কিন্তু বৃষ্টির কারণে গরুর দাম অনেক নেমে গেছে।
হাটে গরু কিনতে আসা তেজগাঁওয়ের স্থানীয় বাসিন্দা জামিল উদ্দিন বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে দাম কিছুটা কম মনে হচ্ছে। তবে হাটে পানি আর কাদার কারণে গরু দেখতে কষ্ট হচ্ছে।
রহমত আলী নামের এক ব্যাপারী জানান, হাটে গরু যত বেশি দিন রাখতে হচ্ছে, দেখভালে তত বেশি খরচ বাড়ছে। তাই লোকসান হলেও অনেকে দ্রুত গরু বিক্রি করে বাড়ি ফিরে যেতে চাচ্ছেন।
তবে হাটে ছাগলের চাহিদা ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের কেনাবেচায় ক্রেতা-বিক্রেতার মধ্যে একধরনের সন্তুষ্টি দেখা গেছে। বিক্রেতারা তাদের পশু বিক্রি করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

ময়মনসিংহ থেকে ছাগল নিয়ে আসা বিক্রেতা মোহাম্মদ সোবহান জানান, তিনি সাতটি ছাগল নিয়ে এসেছিলেন। এখন তার কাছে একটি ছাগল আছে।
রাকিব নামের আরেক বিক্রেতা জানান, বাজারে ছাগলের দাম ক্রেতাদের নাগালের মধ্যে বা সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি হাটে বিক্রির জন্য ১৫টি ছাগল নিয়ে এসেছিলেন। তার কাছে এখন আর মাত্র দুটি ছাগল রয়েছে। তিনি দাম নিয়েও সন্তুষ্টির কথা জানান।
তেজগাঁও হাটে ছাগল কিনতে আসা মিয়া আসিফ বলেন, ‘ছাগলের দাম এখন পর্যন্ত ঠিকই আছে বলে মনে হচ্ছে। আমার বাজেট বিশ হাজার টাকা। এই বিশ হাজার টাকার মধ্যেই একটি ছাগল কেনার ইচ্ছা আছে।’

এদিকে তেজগাঁও পশুর হাটে ক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উট। বিক্রির জন্য দুটি উট নিয়ে এসেছিলেন এক ব্যবসায়ী, তার মধ্যে একটি ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। অন্যটি নিয়ে চলছে দরকষাকষি। উটটি দেখতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।
উটের মালিক জানান, তিনি ২৬ লাখ টাকা দাম চেয়েছেন। তবে এখন পর্যন্ত ক্রেতারা উটটির দাম ১৫ লাখ টাকা পর্যন্ত বলেছেন। কাঙ্ক্ষিত দাম না মেলায় এখনো বিক্রি করেননি।
বাজার ঘুরে দেখা গেছে, চাকরিজীবী এবং ঢাকার স্থানীয় বাসিন্দারা শেষ সময়ে এসে যাচাই-বাছাই করে পশু কিনছেন।
হাটের সার্বিক ব্যবস্থাপনা ও পরিস্থিতি নিয়ে জানতে চাইলে হাট তত্ত্বাবধায়ক মাওলানা মোহাম্মদ মুফতি ইব্রাহিম জানান, ‘আমাদের ধারণার চেয়েও প্রায় দশ গুণ বেশি গরু এসেছে। মূলত বৃষ্টির কারণেই আজকে গরুর দাম কিছুটা নেমে গেছে।’
অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন সংশ্লিষ্ট ইজারাদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে