সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতিসহ তিনজনের
স্ট্রিম সংবাদদাতাসিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় প্রাণ গেছে ভ্যানচালক ও দুই যাত্রীর। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজুগড়া গ্রামের মোতালেব সরকার ও তাঁর স্ত্রী ফজিলা খাতুন এবং একই গ্রামের ভ্যানচালক মো. নুরু। দুর্ঘটনায় ওই দম্পতির কিশোরী মেয়ে তামান্না খাতুন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, সকালে ভ্যানটি যাত্রী নিয়ে উপজেলার মেঘুল্লায় পৌঁছলে এক্সএল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ভ্যানটি রাস্তার মাঝে চলে গেলে বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক দম্পতি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে।
.png)






