সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৩: ২১
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা হাউসকিপিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে। ইয়ার্ডের নিরাপত্তা দলের সদস্যরা প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস লিকেজের খবর দেন। পরে গ্যাসের উৎস পরীক্ষা করতে সেখানে গেলে কয়েকজন শ্রমিক অসুস্থ ও আহত হন।

তিনি জানান, আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজন মারা গেছেন বলে জানা যায়। তবে আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহবুবুল হাসান বলেন, আমরা জানতে পেরেছি, ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমরা এখনও জানতে পারিনি।

গ্যাস লিকেজের কারণ ও ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত